এ কীরণ-বাজা বাজে ঘন ঘন –
ঝনরনরনরন ঝনঝন!
সে কীদমকি দমকি
ধমকি ধমকি
দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি
ওঠে চোটে, চোটে,
ছোটে লোটে ফোটে!
বহ্নি ফিনিক চমকি চমকি
ঢাল-তলোয়ারে খনখন!
সদাগদা ঘোরে বোঁও বনবন
শোঁও শনশন!
এ কীরণ-বাজা বাজে ঘন ঘন–
রণ ঝনঝন ঝন রণরণ!
হৈহৈ রব
ঐভৈরব
হাঁকেলাখে লাখে
ঝাঁকেঝাঁকে ঝাঁকে
লালগৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে
ঐপালে পালে,
ধরা কাঁপে কাঁপে।
জাঁকেমহাকাল কাঁপে থরথর!
রণেকড়কড় কাড়া খাঁড়া-ঘাত,
শিরপিষে হাঁকে রথ-ঘর্ঘরধ্বনি ঘরঘর!
‘গুরুগরগর’ বোলে ভেরি তূরী।
‘হরহরহর’
করিচিৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!
ওঠেঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি
হুহু হুহু হুহু শনশন!
ছোটেসুরাসুর সেনা হনহন।
বোঁওবনবন
শোঁওশনশন
হো-হোঝনন ননন রনঝনঝন রনননরন ঝনরন!
তাতাথইথই খল খল খল
নাচেরণরঙ্গিণী সঙ্গিনী সাথে,
ধকধক জ্বলে জ্বলজ্বল!
বুকেমুখে চোখে রোষ-হুতাশন!
রোস কথা শোন!
ঐডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,
ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
যম বরুণ কী কলকল্লোলে চলে উতরোলে
ধ্বংসে মাতিয়াতাথিয়া তাথিয়া
নাচিয়া রঙ্গে, চরণ ভঙ্গে
সৃষ্টি সে টলে টলমল!
ও কীবিজয়ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল!
ওঠেকোলাহল
কূটহলাহল
ছোটেমন্থনে পুন রক্ত-উদধি
ফেনাবিষ ক্ষরে গলগল!
টলেনির্বিকার সে বিধাতৃরও গো
সিংহ-আসন টলমল!
কারআকাশ-জোড়া ও আনত নয়ানে
করুণা-অশ্রু ছলছল!
বাজেমৃত-সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্ঝম্,
নাচেধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্বম্!
লাললালে লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের,
ওঠেওংকার, রণ-ডঙ্কার,
নাদেওম্ ওম্ মহাশঙ্খ-বিষাণ রুদ্রের।
ছোটেরক্ত ফোয়ারা বহ্নির বান রে!
কোটিবীরপ্রাণ
ক্ষণেনির্বাণ
তবুশত সূর্যের জ্বালাময় রোষ
গমকে শিরায় গম্গম্।
ভয়েরক্ত-পাগল প্রেত-পিশাচেরও
শিরদাঁড়া করে চন্চন্ !
যতডাকিনী-যোগিনী বিস্ময়াহতা,
নিশীথিনী ভয়ে থম্থম্।
বাজেমৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্ঝম্!
ঐঅট্টহাসিছে রণচামুণ্ডা হাহা হাহা হিহি হিহি,
মাঝেমাঝে হুংকারে বৃংহিত নাদ
হ্রেষারব চিঁহি চিঁহিচিঁহি।
বজ্রের মার
করকা-পাত!
কর্ আঘাত
কর্ নিপাত,
বহ্নিঘাত
মারের ওপরে মার হানো,
বাঃ সাবাস্!
হাসো!–কাঁপে দেখো ভয়ে? যেন শীতে
হিহি ইহি ইহি! কটকটকট পটপটপট
গিরা ছিঁড়ে হাহা নড়ে ছটফট!
হুর্র্! হুর্র্!! হুর্র্!!!
হো হো কাটা পাঁঠা যেন ধড়ফড়
করেদূর্র্! দূর্র্!! দূর্র্!!!
ঐওঠে দানবেরা ঘন চিৎকারি
ধিক্কারি পুন হানে টিটকারি রে!
যেনকোটি নাগ-বিষ-ফুৎকারে
ওঠেমৃত্যুআহত নিশাসে নিশাসে ঘুৎকার।
নর-মুণ্ডমালিনী চণ্ডী হাসিছে হাহা হাহা হাহা হিহিহিহি
হোহোহাহা হাহা হাহা হিহিহিহি।
ঐঅসুর-পশুর মিথ্যা দৈত্য সেনা যত
হতআহত করে রে দেবতা সত্য!
স্বর্গ মর্ত্য পাতাল মাতাল রক্ত-সুরায়;
ত্রস্ত বিধাতা,
মস্ত পাগলপিনাকপাণি স-ত্রিশূল প্রলয় হস্ত ঘুরায়!
ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়॥
চিতার উপরে চিতা সারি সারি
চারিপাশে তারই
ডাকে কুক্কুর গৃধিনি শৃগাল!
প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল
প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!!
আজরণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্ মহারণ
দশদিকে তাঁর দশহাতে বাজে দশ প্রহরণ!
পদতলে লুটে মহিষাসুর,
মহামাতা ওই সিংহাবাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে–
শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর!
নাই দানব
নাই অসুর–
চাইনে সুর
চাই মানব!–
বরাভয়-বাণী ওই রে কার
শুনি, নহে হইরই এবার!
ওঠ রে ওঠ
ছোট রে ছোট!
শান্ত মন,
ক্ষান্ত রণ!
খোল তোরণ,
চল বরণ
করব মায়;
ডরব কায়?
ধর্ব পায় কার সে আর
বিশ্ব-মা-ই পার্শ্বে যার?
আজআকাশ-ডোবানো নেহারি তাঁহারই চাওয়া,
ঐশেফালিকা-তলে কে বালিকা চলে?
কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া।
এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ,
সরসিজ-নিভ শুভ্র বালিকা
এল বীণাপাণি অমলা ঐ।
এসেছে গণেশ,
এসেছে মহেশ,
বাস্ রে বাস্!
জোর উছাস্!!
এল সুন্দর সুর সেনাপতি,
সব মুখ এ যে চেনা-চেনা অতি
বাস্ রে বাস্ জোর উছাস্!!
হিমালয়! জাগো! ওঠো আজি,
তব সীমা লয় হোক
ভুলে যাও শোক – চোখে জল রোক
শান্তির–আজি শান্তি-নিলয় এ আলয় হোক্!
ঘরে ঘরে আজি দীপ জ্বলুক
মা-র আবাহন-গীত চলুক!
দীপ জ্বলুক!
গীত চলুক!!
আজকাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম!
স্বা-গতম্
স্বা-গতম্!!
মা-তরম্!
মা-তরম্!!
ওই ওই ওই বিশ্বকণ্ঠে
বন্দনা-বাণী লুণ্ঠে – ‘বন্দে মা-তরম্!!