[গ্রিসের বিরুদ্ধে আঙ্গোরা-তুর্ক-গভর্নমেন্ট যে যুদ্ধ চালাইতেছিলেন, সেই যুদ্ধে কামাল পাশার সাহায্যের জন্য ভারতবর্ষ হইতে দশ হাজার স্বেচ্ছাসৈনিক প্রেরণের প্রস্তাব শুনিয়া লিখিত।]
ওরে আয়!
ঐ
মহাসিন্ধুর পার হতে ঘন রণভেরি শোনা যায় –
ওরে আয়!
ঐ
ইসলাম ডুবে যায়!
যত শয়তান
সারা ময়দান
জুড়ি
খুন তার পিয়ে হুংকার দিয়ে জয়গান শোনা যায়!
আজ শখ করে জুতি টক্করে
তোড়ে
শহীদের খুলি দুশমন পায় পায়–
ওরেআয়!
তোর
জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়!
ধরে
ঝঞ্ঝার ঝুঁটি দাপটিয়া শুধু মুসলিম পঞ্জায়!
তোরমন যায় প্রাণ যায় –
তবে
বাজাও বিষাণ ওড়াও নিশান! বৃথা ভীরু সমঝায়!
রণদুর্মদ রণ চায়।
ওরে আয়!
ঐমহাসিন্ধুর পার হতে ঘন রণভেরী শোনা যায়!
ওরে আয়!
ঐঝননননন রণ-ঝনঝন ঝন্ঝনা শোনা যায়!
শুনি এই ঝন্ঝনা-ব্যঞ্জনা নেবে গঞ্জনা কে রে হায়!
ওরে আয়!
তোরভাই ম্লান চোখে চায়,
মরিলজ্জায়,
ওরে সব যায়,
তবুকবজায় তোর শমশের নাহি কাঁপে আপশোশে হায়?
রণদুন্দুভি শুনি খুন-খুবি
নাহিনাচে কি রে তোর মরদের ওরে দিলিরের গোর্দায়?
ওরেআয়!
মোরাদিলাবার খাঁড়া তলোয়ার হাতে আমাদেরই শোভা পায়!
তারাখিঞ্জির, যারা জিঞ্জির-গলে ভূমি চুমি মুরছায়।
আরেদূর দূর! যত কুক্কুর
আসিশের-বব্বরে লাথি মারে ছি ছি ছাতি চড়ে! হাতি
ঘাল হবে ফেরু-ঘায়?
ঐঝননননন রণঝনঝন ঝন্ঝনা শোনা যায়!
ওরেআয়!
বোলেদ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রণ-কাড়া-নাকাড়ায়!
ঐ শের-নর হাঁকড়ায়–
ওরেআয়!
ছোড়্মন-দুখ
হোককন্দুক
ঐবন্দুক তোপ, সন্দুক তোর পড়ে থাক, স্পন্দুক বুক ঘায়!
নাচতাতা থই থই তাতা থই–
থই তাণ্ডব, আজ পাণ্ডব সম খাণ্ডব-দাহ চাই।
ওরে আয়।
কর কোরবান আজ তোর জান দিল আল্লার নামে ভাই!
ঐ দীন দীন-রব আহব বিপুল বসুমতী ব্যোম ছায়!
শেল গর্জন
করি তর্জন
হাঁকে, ‘বর্জন নয় অর্জন’ আজ শির তোর চায় মা-য়!
সবগৌরব যায় যায়;
ওরেআয়!
বোলে দ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রণ-কাড়া-নাকাড়ায়!
ওরে আয়!
ঐকড় কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সজ্জায়!
ওরেআয়!
মুখ ঢাকিবি কি লজ্জায়?
হুরহুররে!
কতদূর রে
সেইপুর রে
যথাখুন-খোশরোজ খেলে হররোজ দুশমন খুনে ভাই!
সেইবীর-দেশে চল বীর বেশে,
আজমুক্ত দেশেরে মুক্তি দিতে রে বন্দিরা ওই যায়!
ওরেআয়!
বল্‘জয় সত্যম্ পুরুষোত্তম’, ভীরু যারা মার খায়!
নারী আমাদেরই শুনি রণ-ভেরি হাসে খলখল, হাত-তালি দিয়ে রণে ধায়!
মোরারণ চাই রণ চাই,
তবে
বাজহ দামামা, বাঁধহ আমামা, হাথিয়ার পাঞ্জায়,
মোরা
সত্য-ন্যায়ের সৈনিক, খুন-গৈরিক বাস গায়।
ওরেআয়!
ঐ
কড় কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সজ্জায়!
ওরেআয়!
অব-
রুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব ফুকারি যায়!
তোপদ্রুম দ্রুম গান গায়!
ওরেআয়!
ঐ
ঝনন রনন খঞ্জর-ঘাত পঞ্জরে মুরছায়!
হাঁকোহাইদর
নাইনাই ডর,
ঐ
ভাই তোর ঘুর-চরখির সম খুন খেয়ে ঘুর খায়।
ঝুটাদৈত্যেরে
নাশি, সত্যেরে
দিবি
জয়-টীকা তোরা, ভয় নাই ওরে ভয় নাই হত্যায়!
ওরেআয়!
মোরা
খুন-জোশি বীর, কঞ্জুসি লেখা আমাদের খুনে নাই।
দিয়ে
সত্য ও ন্যায়ের বাদশাহি, মোরা জালিমের খুন খাই।
মোরাদুর্মদ,ভরপুর মদ
খাই
ইশ্কের, ঘাত শমশের ফের নিই বুক নাঙ্গায়!
লালপলটন মোরা সাচ্চা
মোরা
সৈনিক,মোরা শহীদান বীর বাচ্চা!
মরি জালিমের দাঙ্গায়!
মোরা
অসি বুকে বরি হাসি মুখে মরি, ‘জয় স্বাধীনতা’ গাই।
ওরেআয়!
ঐ
মহাসিন্ধুর পার হতে ঘন রণভেরি শোনা যায়!!